বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

‎বর্ণাঢ্য আয়োজনে উলিপুর প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

‎জাহিদ হাসান ।। হামার কুড়িগ্রাম

‎কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী “উলিপুর প্রেসক্লাব” এর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, র‍্যালী, কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মাও. মমতাজুল হাসান করিমীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক লক্ষণ সেনগুপ্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইতিহাস বিষয়ক লেখক ও গবেষক আবু হেনা মুস্তফা, বীর মুক্তিযোদ্ধা ও কলামিস্ট মনোরঞ্জন রায়, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী, কমরেড দেলোওয়ার হোসেন।


‎
‎এসময় আরো বক্তব্য রাখেন, উলিপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সহিদুল আলম বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক আসলাম উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শাহীন, সিনিয়র সাংবাদিক মোন্নাফ আলী, মন্জুরুল হান্নান, নুরবক্ত মিঞা, নুরুজ্জামান সরকার, সাংবাদিক জাহিদ হাসান, শিমুল দেব, আবুল কালাম আজাদ, চন্দন কুমার সরকার, রোকনুজ্জামান মানু প্রমুখ।
‎
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ৪১ বছর ধরে উলিপুর প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। আগামীতেও প্রেসক্লাব ঐক্যবদ্ধভাবে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। পরে প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]