নিউজ ডেস্ক
কুড়িগ্রামের উলিপুর-চিলমারী সড়কের নুরপুর বামনপাড়ায় একটি ট্রাক্টর দুর্ঘটনার শিকার হয়েছে। শনিবার সকালে এ ঘটনায় একজন গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান।
সৌভাগ্যক্রমে ওই সময় রাস্তা ফাঁকা থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান, ট্রাক্টরে অতিরিক্ত মাল বোঝাই, বেপরোয়া গতি এবং অদক্ষ চালকের কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তিনি দ্রুত এসব যানবাহনের মূল সড়কে চলাচল নিষিদ্ধ করার দাবি জানান।

