বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে ১৮ শতক জমি নিয়ে বিরোধ, এনসিপি নেতার বিরুদ্ধে বায়নাকারীদের অভিযোগ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

জাহিদ হাসান, উলিপুর

কুড়িগ্রামের উলিপুরে ১৮ শতক জমি নিয়ে বিরোধে জড়িয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ইঞ্জিনিয়ার আবু সাঈদ জনি ও ১২ জন বায়নাকারী। বায়নাকারীদের অভিযোগ, তাঁদের বায়না করা জমি গোপনে জনির কাছে বিক্রি করেছেন জমির মালিক। তবে জনির দাবি, তিনি জমির মালিকের কাছ থেকে জমি কিনে নামজারি করেছেন। এ ঘটনায় দুই পক্ষই আদালতে পৃথক মামলা করেছেন।

ঘটনাটি উপজেলার বজরা ইউনিয়নের বাবুরহাট বাজার এলাকায়। আদালতের আদেশে জমির দখল ও ঘটনার প্রাথমিক সত্যতা যাচাইয়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) উভয় পক্ষকে নিয়ে তদন্তের কথা ছিল। তবে সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা অসুস্থ থাকায় তদন্ত হয়নি।

বিজ্ঞাপন

এলাকাবাসী ও বায়নাকারীদের ভাষ্য অনুযায়ী, ২০০৯ সালে খামার বজরা এলাকার রফিকুল ইসলামের ছেলে শফিউল আজমের কাছ থেকে ১৮ শতক জমি কেনার জন্য ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মন্ডল রাজাসহ ১২ জন বায়নাপত্র করেন। তাঁদের দাবি, জমি বুঝে নিয়ে তাঁরা সেখানে ১২টি দোকান নির্মাণ করেন। পরে দোকানগুলোকে কেন্দ্র করে বাবুরহাট বাজার গড়ে ওঠে। বায়নাকারীদের ভাষ্য, তাঁদের জমির পাশে একটি মসজিদ এবং পরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে একটি গণশৌচাগারও নির্মাণ করা হয়।

বায়নাকারীদের অভিযোগ, দীর্ঘদিনেও শফিউল আজম তাঁদের জমি দলিল করে দেননি। এর মধ্যে ২০২৬ সালের ৪ আগস্ট তিনি জমিটি আবু সাঈদ জনির কাছে বিক্রি করেন। এরপর রেজাউল করিম মন্ডল রাজাসহ ১২ জন শফিউল আজমসহ দুইজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। বিষয়টি জানার পর জনিও আদালতে মামলা করেন। দুই পক্ষের মামলাই বর্তমানে চলমান।

বায়নাকারী রেজাউল করিম মন্ডল রাজা, ফয়েজ আহম্মেদ, নাজিম উদ্দিন ও নুর আলম বলেন, “আমরা ১২ জন মিলে জমি কেনার জন্য বায়নাপত্র করেছিলাম। নিজেদের খরচে মাটি ভরাট করে দোকান নির্মাণ করেছি এবং ব্যবসা করছি। শফিউল আজম একা জমিটি বিক্রি করতে পারবেন না—এ কারণে তিনি আমাদের দলিল করে দেননি। বাধ্য হয়ে আমরা আদালতে মামলা করেছি।”

অন্যদিকে, এনসিপির পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ জনি বলেন, “জমির মালিক আমার কাছে জমি বিক্রি করেছেন। আমি ১৮ শতক জমির নামজারি করেছি। আমার সাইনবোর্ড টাঙানোর পর তাঁরা তা সরিয়ে ফেলেন। তাঁরা দীর্ঘদিন ধরে ভাড়া করা জায়গায় ব্যবসা করছেন। জমি আমাকে দলিল করে দেওয়ার পর এখন তাঁরা নিজেদের জমি বলে দাবি করছেন। এ কারণে আমি আদালতে মামলা করেছি।”

আদালতের আদেশে জমির দখল ও ঘটনার প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য বজরা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা উভয় পক্ষকে নোটিশ দেন। মঙ্গলবার সকালে তদন্তের কথা থাকলেও কর্মকর্তা অসুস্থ থাকায় তা হয়নি বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান। তাঁর ভাষ্য, বজরা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা অসুস্থতার কথা জানিয়ে তাঁকে মুঠোফোনে বার্তা পাঠিয়েছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]