বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

খালেক পারভেজ লালু ।। উলিপুর


কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি আয়োজনে বিজয় মঞ্চে সমাবেশ হয়। এর পর বিজয় মঞ্চ ও শহীদ মিনার চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিজয় মঞ্চে গিয়ে সমবেত হয়।

৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর এ সমাবেশে বিকেলে বিজয় মঞ্চে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সফল পৌর মেয়র তারিক আবুল আলা চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হায়দার আলী মিয়া, সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুর রশিদ, সাবেক সহসভাপতি মহসীন আলী, পৌর বিএনপির সদস্য সচিব সোলায়মান আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এরশাদুল হাবীব নয়ন, মহিলা দলের আহবায়ক রশিদা বেগম লতা, পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, বিগত ১৭বছর আমরা মন খুলে কিছু বলতে পারিনি কিছু করতেও পারিনি। এখন সময় এসেছে মন খুলে কথা বলার। বক্তারা বলেন, দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে এই সরকার দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে এটাই প্রত্যাশা।

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 5

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]