
উলিপুর প্রতিনিধি
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, উলিপুর উত্তর সাংগঠনিক থানা শাখার উদ্যোগে এক কর্মী প্রত্যাশী তারবিয়াত (প্রশিক্ষণ) কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার, ২ আগস্ট ২০২৫ তারিখে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. মো. আক্কাছ আলী সরকার। তিনি বলেন, “বর্তমান সমাজে আদর্শিক ও সৎ নেতৃত্বের প্রয়োজনীয়তা আরও গভীরভাবে অনুভব করা যাচ্ছে। আদর্শবান ও প্রশিক্ষিত কর্মী গড়ে তোলার মাধ্যমেই ইসলামী আন্দোলনের ভিত্তি শক্তিশালী হবে।”
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শূরা সদস্য গাজী ফাহিমুল ইসলাম। তিনি বলেন, “সুশৃঙ্খল সংগঠন, দায়িত্বশীল কর্মী এবং আদর্শিক চেতনায় গড়ে ওঠা নেতৃত্বই ইসলামী ছাত্র আন্দোলনের মূল শক্তি। প্রত্যেক কর্মীকে জবাবদিহিতার চর্চায় অভ্যস্ত হতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর উত্তর সাংগঠনিক থানার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলরা।
সভাপতিত্ব করেন উলিপুর উত্তর সাংগঠনিক থানা শাখার সভাপতি আবু নাঈম ইসলাম।
অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
আপনার মতামত লিখুন :