বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

৩৮ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার: কুড়িগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সফল অভিযান

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

আশির্বাদ রহমান ।। সদর উপজেলা প্রতিনিধি

মাদকদ্রব্যের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ৩৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

শনিবার (১৫ নভেম্বর) বেলা ১২টার দিকে জেলার চর মাধবরাম সবুজ পাড়া এলাকায় মো: আহাদ আলীর বাড়ির পশ্চিম পাশে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটক মাদক কারবারির নাম মোঃ হালিম মিয়া (পিতা: মৃত আবুল কাদের)। তার বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার ধাপেরহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ড হাসানপাড়া গ্রামে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। এ সময় মোটরসাইকেলে করে মাদকদ্রব্য পাচারের চেষ্টাকালে মোঃ হালিম মিয়াকে ৩৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয় এবং মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক মো: আপেল আলী মন্ডল জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মাদকের বিরুদ্ধে তাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একের পর এক এই সফল ও চৌকস অভিযানকে স্বাগতম জানিয়েছেন জেলার সচেতন মহল। তারা মনে করছেন, এমন কঠোর পদক্ষেপের মাধ্যমেই সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করা সম্ভব। এ বিষয়ে যুবক রাশেদুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চৌকস অভিযানে একের পর এক মাদক কারবারি ধরা পড়ছে। এতে মাদক কারবারির হাতারা (চক্র) সচেতন হচ্ছেন এবং ভীত হচ্ছেন। এই ধরনের অভিযান আরও জোরদার করা উচিত। অন্যদিকে, জেলার সচেতন নাগরিক রিয়া আক্তার এই অভিযানকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, মাদকের মূলে আঘাত হানতে এমন অভিযান জরুরি ছিল। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে অধিদপ্তরের এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা আশা করি, এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং জেলা দ্রুত মাদকমুক্ত হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]