বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

হুইলচেয়ার ঠেলে জীবনের পথে: স্বামী-স্ত্রীর অবিরাম সংগ্রাম

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রাম শহর কিংবা গ্রামের সড়কে প্রায়ই চোখে পড়ে এক হৃদয়স্পর্শী দৃশ্য। একটি হুইলচেয়ারে বসে আছেন এক নারী, আর সেটি ঠেলে নিয়ে চলেছেন তার শারীরিক প্রতিবন্ধী স্বামী। জীবনের কঠিন বাস্তবতায় পড়ে তারা বেছে নিয়েছেন ভিক্ষাবৃত্তি—শুধু দু’মুঠো খাবারের জন্য।

ভূমিহীন এই দম্পতি আব্দুল আজিজ ও শাহিনা বেগম বর্তমানে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ধরলা আশ্রয়ণ প্রকল্পে অন্যের ঘরে আশ্রিত হিসেবে বসবাস করছেন। প্রতিদিন সকাল হলেই তারা বের হন রাস্তায়। হুইলচেয়ারটিই এখন তাদের একমাত্র ভরসা। এটি নিয়েই দিনভর শহরের বিভিন্ন সড়ক ঘুরে মানুষের কাছে সাহায্য চান।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, শারীরিক অসুস্থতার কারণে আব্দুল আজিজ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। ফলে স্ত্রীকে সঙ্গে নিয়েই তাকে প্রতিদিন রাস্তায় বের হতে হয়। কেউ সহানুভূতি দেখিয়ে সাহায্যের হাত বাড়ালে সেদিন তাদের মুখে হাসি ফুটে। আর না পেলেও হতাশ না হয়ে এগিয়ে যান পরবর্তী মানুষের দিকে। এভাবেই চলছে তাদের প্রতিদিনের সংগ্রাম।

তাদের এই জীবনযুদ্ধ শুধু দারিদ্র্যের বিরুদ্ধে নয়, বরং একে অপরের প্রতি গভীর ভালোবাসা ও দায়িত্ববোধেরও এক অনন্য দৃষ্টান্ত। প্রতিকূলতার মাঝেও তারা একসঙ্গে থেকে লড়ে যাচ্ছেন জীবন নামের কঠিন বাস্তবতার সঙ্গে।

আব্দুল আজিজ বলেন, “আমি পরিবার নিয়ে আবাসনের অন্যের ঘরে থাকি। আমার কোনো ভাতা বা ভিজিএফ কার্ডে নাম নেই। ভিক্ষা করে খাই। একদিন ভিক্ষা না করলে পেটে ভাত জোটে না। তিন সন্তানের মধ্যে দুইজনের বিয়ে হয়ে গেছে, আর এক সন্তান আমার সঙ্গে থাকে।”

তার স্ত্রী শাহিনা বেগম বলেন, “আমার স্বামী পঙ্গু। তাকে নিয়েই ভিক্ষা করে সংসার চালাই। আমাদের কোনো জমিজমা নেই। এখন যেখানে থাকি সেটাও অন্যের ঘর। যদি তারা বের করে দেয়, তাহলে কোথায় যাবো জানি না। স্বামীর পঙ্গু ভাতার জন্য অনেকদিন ধরে চেষ্টা করছি, কিন্তু এখনো কিছু হয়নি।”

স্থানীয় বাসিন্দা আবু সাঈদ বলেন, “পরিবারটি খুবই অসহায় ও ভূমিহীন। তারা পৌর শহরের ভেলাকোপা এলাকার মানুষ। বর্তমানে আমাদের এলাকার আশ্রয়ণ প্রকল্পে থাকে। সমাজের বিত্তবানরা যদি তাদের পাশে দাঁড়ায়, তাহলে হয়তো তারা একটু ভালোভাবে বাঁচতে পারবে।”

এ বিষয়ে কুড়িগ্রাম সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হুমায়ুন কবির বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের শতভাগ ভাতার আওতায় আনার চেষ্টা চলছে। ওই দম্পতির বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 20

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]