রতন রায় ।। রাজারহাট
সচেতন স্থানীয় জনগণের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজারহাটের ছিনাই ইউনিয়নের জয়কুমার আবাসন এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ০৫ অক্টোবর ২০২৫ মোতাবেক ২০ কার্তিক ১৪৩২ বাংলা রবিবার দুপুরে তাকে অবৈধ মাদকদ্রব্য (স্কাফ) সহ আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মোঃ আনিসুর রহমান (২৮) ছিনাই এলাকার স্থায়ী বাসিন্দা। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তার অপরাধমূলক তৎপরতার বিষয়ে নিশ্চিত তথ্য পেয়ে রাজারহাট থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিজ্ঞাপন
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককারীর কাছ থেকে পরিমাণমতো অবৈধ মাদকদ্রব্য (স্কাফ) ও জব্দকৃত দ্রব্যাদি আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি নাজমুল আলম আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। পুরো রাজারহাট উপজেলাকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করাই আমাদের লক্ষ্য। এজন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।”
তিনি মাদক বিরোধী এই সামাজিক সচেতনতাকে স্বাগত জানিয়ে বলেন, “স্থানীয় সচেতন নাগরিকদের এই সাহসী ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এভাবেই মাদকের বিরুদ্ধে গড়ে উঠুক ব্যাপক সামাজিক আন্দোলন।”
এ ঘটনায় ছিনাই ইউনিয়নের সচেতন নাগরিক ও স্থানীয় জনগণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে রাজারহাট থানা পুলিশ।
পোস্ট টি পড়া হয়েছে : 592
বিজ্ঞাপন

নভেম্বর 5, 2026
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

নভেম্বর 4, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নভেম্বর 2, 2026
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]