বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

“শিক্ষকরা শুধু শিক্ষক নন, নতুন উলিপুর বিনির্মাণে আপনারাই কারিগর” — মাহবুবুল আলম সালেহী

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

শাহজাহান খন্দকার, উলিপুর


কুড়িগ্রামের উলিপুর উপজেলা-এ বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, উলিপুর উপজেলা শাখার উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উলিপুর উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষকদের ভূমিকা ও নতুন উলিপুর গঠনে তাদের দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরা হয়।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সালেহী বলেন, “আমার চোখে আপনারা শুধু শিক্ষক নন; নতুন উলিপুর বিনির্মাণে আপনারাই নতুন প্রজন্মের কারিগর। শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে আপনাদের অবদানই হবে আগামীর উন্নত ও সমৃদ্ধ উলিপুরের ভিত্তি।”


তিনি আরও বলেন, একটি আধুনিক ও উন্নত উপজেলা গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা, সততা ও দায়বদ্ধতাই হতে পারে টেকসই উন্নয়নের প্রধান শক্তি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াহিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোকদারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল জলিল সরকার, অ্যাডভোকেট কামাল কবীর লিটন, ড. মিনহাজুল ইসলাম ও মাহফুজুর রহমানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।


সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বক্তারা বলেন, উলিপুর উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


অনুষ্ঠানটি শিক্ষক সমাজের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং নতুন উলিপুর বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 6

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]