বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লুটপাট-পাচারের টাকায় হাসিনা ভারতে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: আব্দুল খালেক

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

জাহিদ হাসান ।। হামার কুড়িগ্রাম

লুটপাট-পাচারের টাকায় ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক।
‎
‎বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উলিপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
‎
‎আব্দুল খালেক বলেন, গণশত্রুতে পরিণত হয়ে শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে গেছেন। ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। লাখ লাখ কোটি কোটি টাকা তারা লুটপাট করেছে, পাচার করেছে। হাসিনার ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।


‎
‎তিনি বলেন, আমরা জনগণের জন্য আন্দোলন করেছি। জনগণের জন্য লড়াই করেছি। আমরা দেশটা গড়তে চাই। বাবার দেশ হিসেবে গর্ব করতেন হাসিনা, সেই বাবার মৃত্যুর মাসেই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এখনো দেশের বিভিন্ন জায়গায় হাসিনার দোসররা ঘাপটি মেরে বসে আছে, তারা বিভিন্ন ধরনের প্রবাগান্ডা ছড়াচ্ছে।
‎
‎আব্দুল খালেক আরও বলেন, দুর্নীতি ও অর্থপাচারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করেছে। দেশের মানুষকে নানাভাবে দ্বিধাবিভক্ত করে আমাদের জাতীয় সংহতিকে দুর্বল করার নানামুখী অপতৎপরতা চালিয়েছে হাসিনা। ক্ষমতায় টিকে থাকতে গুম, খুন ও নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে মুক্তিকামী সাধারন মানুষের উপর।
‎
‎জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য একটি র‍্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর আলোচনা সভায় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামীম আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক নাজমুল হুদার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল, দেওয়ান নুরে-চ্ছাবা স্টার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবির কাজল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মঈনুল ইসলাম মঈন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহমান রাজু, সদস্য সচিব ফাজকুরুনি আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, মৎস্যজীবী দলের আহ্বায়ক হামিদুল ইসলাম, পূজা উদযাপন ফ্রন্ট জেলা শাখার সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা স্বপন কুমার সাহা প্রমুখ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 18

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]