বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাসুলের (সা.) আদর্শে জীবন পরিচালনায় ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। রবিবার (১২ রবিউল আউয়াল) উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। প্রধান আলোচক ছিলেন ইসলামী ফাউন্ডেশন ভূরুঙ্গামারীর ফিল্ড সুপারভাইজার মো. ওবায়দুল হক।

বিজ্ঞাপন

এসময় আরও বক্তব্য রাখেন পার্বতীপুর জামে মসজিদের খতিব মাওলানা আশফকুর রহমান জাওহারি, ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাহবুবুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি ওমর ফারুক ফারুকী, বিএনপি উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শাখওয়াত হোসেন তৌহিদ, জামায়াতে ইসলামী উপজেলা আমির আনোয়ার হোসেন, UPETC ইন্সট্রাক্টর আতিকুর রহমান এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার পথ দেখায়। তাঁর সিরাত অবলম্বন করলে দ্বন্দ্ব, সংঘাত ও বৈষম্য দূর হয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠবে। এছাড়া মসজিদে খুতবার পাশাপাশি মাদক নির্মূলসহ সামাজিক বিভিন্ন অসংগতি নিরসনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নেতা নির্বাচনে একজন আদর্শবান ও চরিত্রবান ব্যক্তিকে নির্ধারণ করার প্রয়োজনীয়তাও বক্তারা উল্লেখ করেন।

জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ভূরুঙ্গামারী বায়তুল আমান (কোর্ট) জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম। সঞ্চালনা করেন মোহাম্মদ খোরশেদ আলম, রোভার।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নভেম্বর 4, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]