বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর আইনজীবীর অসৌজন্যমূলক আচরণে কেজিইউজের নিন্দা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম ।। হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলা জজ আদালত চত্বরে সাংবাদিকদের ওপর আইনজীবীদের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ জানিয়েছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)।

শনিবার (৬ সেপ্টেম্বর) কেজিইউজে এর সদস্য সচিব মোঃ মনোয়ার হোসেন লিটন সাক্ষরিত প্রতিবাদ লিপিতে বলা হয়, গত ২ সেপ্টেম্বর জেলা জজ আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক ও ভিডিও জার্নালিস্টরা কতিপয় আইনজীবীর অপেশাদার ও ঘৃণ্য আচরণের শিকার হন। এছাড়া গত ৪ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতের এজলাস কক্ষে একাধিক সাংবাদিকের ওপর আইনজীবীদের ন্যাক্কারজনক হামলারও তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

কেজিইউজে মনে করে, আদালত রাষ্ট্রের নাগরিকদের ন্যায়বিচারের শেষ ভরসাস্থল। আইনজীবীরা বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিলেও বারবার দেখা যাচ্ছে সাংবাদিকরা আদালত প্রাঙ্গণে নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন। এসব ঘটনায় আদালতের মর্যাদা ও আইনজীবীদের আচরণবিধি প্রশ্নবিদ্ধ হচ্ছে বলেও উল্লেখ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “সাংবাদিকরা কারও প্রতিপক্ষ নয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই তাদের পবিত্র দায়িত্ব। কেউ সাংবাদিকদের প্রতিপক্ষ মনে করলে সেটা তাদের জ্ঞানের দৈন্যতা ছাড়া আর কিছু নয়।”

এসময় আদালতের মর্যাদা রক্ষায় কর্তৃপক্ষকে সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনজীবীদের পেশাদার আচরণ চর্চার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

গুজব ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে যুব-প্রশাসন সংলাপ

নভেম্বর 4, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি | Hamar Kurigram জেন্ডার স্টেরিওটাইপ, গুজব, ভুয়া তথ্য ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে স্থানীয় প্রশাসন, কমিউনিটি নেতৃবৃন্দ ও যুব প্রতিনিধিদের অংশগ্রহণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এসব সমস্যা চিহ্নিত করার পাশাপাশি প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বুধবার (৪ নভেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলা সভাকক্ষে দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সরকারি […]

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]