বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রানু সভাপতি ও প্রদীপ সম্পাদক, উলিপুরে কমিউনিস্ট পার্টির ৯ম উপজেলা সম্মেলন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

খালেক পারভেজ লালু

কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৯ম উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগষ্ট) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


কমরেড দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় কমিউনিস্ট পার্টির সমন্বয়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুব্রতা রায়, কুড়িগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি উপেন্দ্র নাথ রায়, উপজেলা বাসদের সমন্বয়ক প্রভাষক সাঈদ আখতার আমিন প্রমুখ।

বিজ্ঞাপন


সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ফেরদৌস কবির রানুকে সভাপতি, অ্যাডভোকেট প্রদীপ কুমার রায়কে সাধারণ সম্পাদক, দেলোয়ার হোসেনকে সহ-সাধারণ সম্পাদক, মোকছেদ আলী, সুনীল চন্দ্র সরকার, আলেয়া বেগম, বিশ্বজিৎ কুমার সিংহ বাপ্পা, ফনিন্দ্র নাথ, আক্কাস আলী, বাবু মিয়া ও মুকুল চন্দ্র মোদক সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট উলিপুর উপজেলা কমিটি ঘোষনা করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 15

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]