বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাট সরকারী মীর ইসমাইল কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোশাররফ হোসেন ।। রাজারহাট

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার একমাত্র সরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রাজারহাট সরকারী মীর ইসমাইল হোসেন কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় কলেজের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এটিএম শওকত আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আক্কাস বসুনিয়া।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতেই কলেজ প্রশাসনের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এতে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে করতালিতে মুখরিত করে তোলে পুরো অনুষ্ঠানস্থল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম। এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব নয়ন আলী সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ, শৃঙ্খলা মেনে চলা, শিক্ষক-অভিভাবকের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং নৈতিক মূল্যবোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশে কলেজ সবসময় সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সাইবার নিরাপত্তা, মাদক ও সন্ত্রাস বিরোধী সচেতনতা বিষয়ে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি নবীন শিক্ষার্থীদের সঠিক পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং যেকোনো সমস্যায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার আহ্বান জানান।

পুরো অনুষ্ঠানটি কলেজের শিক্ষক-শিক্ষিকা, নবীন শিক্ষার্থী এবং অভিভাবকদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে বক্তারা নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]