বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাট উপজেলা পরিসংখ্যান কার্যালয় সামনে থেকে তদন্ত কর্মকর্তার বাইক চুরি

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

রতন রায়, রাজারহাট

রাজারহাট উপজেলায় এক পর এক দুঃসাহসিক বাইক চুরির ঘটনা ঘটে চলছে ।গত রবিবার (৩রা আগস্ট, ২০২৫) দুপুরে উপজেলা পরিসংখ্যান অফিসের তদন্ত কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে অজ্ঞাত পরিচয় চোর একটি পালসার ১৫০ সিসি ডাবল ডিস্ক মটর সাইকেল, রং কালো-নীল, যাহার ইঞ্জিন নং-DHYCLK76570. চেসিস নং-PSUA11CYOLTD33470 মটর সাইকেলটি উপজেলা পরিসংখ্যান কার্যালয়, রাজারহাট, কুড়িগ্রাম এর বারান্দায় রেখে অফিসের কাজ করছিলেন। কর্মব্যস্ততার সুযোগে দুপুর অনুমান ১২.০০ ঘটিকার হইতে দুপুর অনুমান ০২.০০ ঘটিকার মধ্যে যেকোন সময় মোটরসাইকেল চুরি ঘটনা ঘটে। যাহার মূল্যে ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা।

বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্য মতে,ঘটনার বিষয়ে উপস্থিত সাক্ষী ১। মোঃ নুর ই আলম সরকার (৫৫) চেইনম্যান, ২। মোঃ বায়োজীদ হোসেন (৩৪) জেএসএ, উভয় উপজেলা পরিসংখ্যান কার্যালয়, রাজারহাট, কুড়িগ্রাম, ৩। মোঃ জাহেরুল ইসলাম (৫০) অফিস সহকারী রাজারহাট ফুড অফিস, রাজারহাট, জেলাঃ কুড়িগ্রামগন সহ অনেকে অবগত আছেন।

চুরির ঘটনাটি উপজেলার সিসিটিভি ক্যামেরায় ধারণিত হয়েছে। ইতিমধ্যে বাইকটির মালিক রাজারহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ প্রমাণ সংগ্রহ ও তদন্ত শুরু করেছে। চোরাচালান ও সাইকেল চুরির সাথে জড়িত চক্রের সন্ধান করতে স্থানীয় গোয়েন্দা বিভাগের সহায়তা নেওয়া হচ্ছে।

রাজারহাট থানা পুলিশ বলেন, “ঘটনাটির তদন্ত জোরদার করা হয়েছে এবং দ্রুত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 18

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]