পটুয়াখালী পৌর শাখার সজীব ওয়াজেদ জয় পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিকদার ওরফে বাকীবিল্লাহ শিকদারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় ১টি হত্যা মামলা রয়েছে।
রোববার (৩ আগস্ট) বিকেলে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের শিয়ালী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বাকীবিল্লাহ পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া গ্রামের নুর মোহাম্মদ শিকদারের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের শিয়ালিবাজার এলাকা থেকে বাকীবিল্লাহকে গ্রেফতার করা হয়েছে। পটুয়াখালী থানায় তার নামে কোনো মামলা আছে কিনা, খুঁজে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ২ নভেম্বর উত্তরা পশ্চিম থানায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করা হয়। ওই মামলায় বাকীবিল্লাহ ২০ নম্বর আসামি। মামলায় তাকে যুবলীগকর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।
পোস্ট টি পড়া হয়েছে : 264
বিজ্ঞাপন

জুন 4, 2026
নিজস্ব প্রতিবেদক | ৪ জুন ২০২৬ সব ধরনের গ্রাহকের জন্য বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার একদিন পরই আবাসিক লাইফলাইন ও প্রথম ধাপের গ্রাহকদের জন্য বর্ধিত মূল্য প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে ০-৫০ ইউনিট এবং ০-৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকরা আগের নির্ধারিত মূল্যেই বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। বৃহস্পতিবার (৪ জুন) বিইআরসির প্রকাশিত […]

এপ্রিল 3, 2026
শপিং মল এবং সব দোকানপাট সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ কথা জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, অফিস সময় ১ ঘণ্টা করে কমিয়ে আনা হয়েছে। নতুন সময় অনুযায়ী, সকাল ৯টা থেকে অফিস চলবে বিকেল ৪টা পর্যন্ত। দেশে চলমান জ্বালানি সংকটের বিষয়টি বিবেচনায় […]

মার্চ 16, 2026
নিউজ ডেস্ক আজ ১৬ মার্চ দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর। মুসলমানদের কাছে এটি অত্যন্ত মহিমান্বিত ও বরকতময় একটি রাত। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগি, কোরআন তিলাওয়াত, জিকির-আসকার ও নফল নামাজের মাধ্যমে রাতটি অতিবাহিত করবেন। রমজান মাসের শেষ দশকের যেকোনো বিজোড় রাত লাইলাতুল কদর হতে পারে। তবে অনেক আলেমের মতে, ২৬ রমজানের দিবাগত রাতেই শবেকদর হওয়ার সম্ভাবনা বেশি। […]