বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাটে ৩ বছর ঘরবন্দি বৃদ্ধ বাবা, স্ত্রীর জানাজায়ও যেতে দিল না ছেলে

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

রাজারহাট প্রতিনিধি


কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের নাককাটি গ্রামে তিন বছর ধরে বৃদ্ধ বাবাকে ঘরে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এমনকি স্ত্রীর মৃত্যুর পর জানাজা ও দাফনেও স্বামীকে অংশ নিতে না দেওয়ার অভিযোগ করেছেন স্বজনরা।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে এ ঘটনা প্রকাশ্যে এলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল জলিল ও মাহমুদা বেগম দম্পতির তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে। অভিযোগ রয়েছে, বড় ছেলে আব্দুল মোন্নাফ বাবার প্রায় ১৪ একর জমি নিজের নামে লিখে নেওয়ার পর দীর্ঘদিন ধরে তাকে ঘরে অবরুদ্ধ করে রাখেন।

এদিকে অসুস্থ মাহমুদা বেগমের চিকিৎসার দায়িত্ব নেন মেয়েরা। গত ৩ জুন রাতে মেয়ের বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরদিন সকালে পারিবারিক কবরস্থানে দাফনের উদ্যোগ নেওয়া হলে বড় ছেলে বাধা দেন বলে অভিযোগ ওঠে। একই সঙ্গে বৃদ্ধ স্বামী আব্দুল জলিলকে ঘরে তালাবদ্ধ করে রাখায় তিনি স্ত্রীর জানাজা ও দাফনে অংশ নিতে পারেননি।

পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ দাফন করা হয়। খবর পেয়ে রাজারহাট থানার ওসি মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেয়।

পুলিশের হস্তক্ষেপে দীর্ঘদিন ঘরবন্দি থাকা আব্দুল জলিলকে বের করা হয়। দাফনের প্রায় চার ঘণ্টা পর তিনি স্ত্রীর কবর জিয়ারত করতে সক্ষম হন।

রাজারহাট থানার ওসি মামুনুর রশীদ জানান, জমি-সংক্রান্ত বিরোধের কারণে বৃদ্ধ বাবাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং বৃদ্ধকে স্ত্রীর কবর জিয়ারতের ব্যবস্থা করে দেয়।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 16

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]