কুড়িগ্রামের রাজারহাটে ভিডব্লিউবি কার্ডের মাধ্যমে গরিব অসহায় মহিলাদের মাঝে মাসিক বরাদ্দকৃত চাউল বিতরণ করা হয়। সোমবার সকালে ১১টার সময় রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়ন পরিষদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ভিডব্লিউবি কার্ডের মাধ্যমে গরিব অসহায় মহিলাদের মাসিক বরাদ্দকৃত চাউল দেওয়ার উদ্বোধন করেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও চাকিরপশার ইউনিয়নের ট্যাগ অফিসার উজ্জ্বল কুমার রায় ও চাকিরপশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধিসহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও চাউল নিতে আসা গরিব অসহায় মহিলারা উপস্থিত ছিলেন।
ভিডব্লিউবি কার্ডের আওতায় চাকিরপশার ইউনিয়নে ৪৫০ জন কে এই চাউল দেওয়া হবে। প্রতিজন মাসে ৩০ কেজি করে চাউল পাবে। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন,ভিডব্লিউবি মহিলা ও শিশু মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভিডব্লিউবি কার্ডের জন্য অনলাইনে দরখাস্ত আহবান করা হয় এবং সেটা যাচাই-বাছায় করে যারা প্রকৃত গরিব অসহায় পরিবার তাদেরকে এর আওতায় আনা হয়েছে এরই অংশ হিসেবে আজ প্রথম ভিডব্লিউবি’র কার্ডের মাধ্যমে ৪৫০ জনকে চাউল বিতরণ করা হলো। একজন ভিডব্লিউবি কার্ডধারী প্রতিমাসে ৩০ কেজি করে চাউল পাবে। এই চাউল একজন মহিলা দুই বছর ধরে পাবে। যে মহিলার নামে কার্ড হয়েছে সে নিজে এসে প্রতিমাসের চাউল ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে যেতে হবে। একজনের কার্ড অন্য জন নিয়ে আসলে তাকে চাউল দেওয়া হবে না।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]