বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাটে জমি লিখে দিতে অস্বীকৃতিতে ষাটোর্ধ্ব বৃদ্ধাকে মা*র*ধ*র

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোশাররফ হোসেন

কুড়িগ্রামের রাজারহাটে জমি লিখে দিতে অস্বীকৃতি জানানোয় ষাটোর্ধ্ব এক বৃদ্ধা ও তার ভাতিজাকে নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চাকিরপশার ইউনিয়নের ঠাটমারি (দিনোবাজার) এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন চাকিরপশার ইউনিয়নের বাসিন্দা বৃদ্ধা সুরোবালা। এর জেরে সেদিন বিকেলে প্রতিবেশী উৎপল চন্দ্র রায়, পংকজ চন্দ্র রায়, শেফালী রানী ও তার স্বামী প্রদীপ চন্দ্র রায়সহ কয়েকজন সহযোগী নিয়ে সুরোবালার বাড়িতে হামলা চালায়। তারা বৃদ্ধা ও তার ভাতিজা পরেশ চন্দ্র রায়কে জোর করে টেনে-হিঁচড়ে বাড়ি থেকে তুলে নিয়ে একটি কক্ষে আটকে রাখে।

বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা সুরোবালাকে জোরপূর্বক জমি লিখে দেওয়ার জন্য স্ট্যাম্পে স্বাক্ষর করতে চাপ দেয়। তিনি রাজি না হলে তাকে এলোপাতাড়ি মারধর করে এবং হত্যার হুমকি দেয়। এ সময় বাধা দিতে গেলে ভাতিজা পরেশ চন্দ্র রায়কেও পিটিয়ে আহত করা হয়।

পরে বিষয়টি জানাজানি হলে সুরোবালার নাতি জামাই মনোরঞ্জন দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরোবালা ও পরেশ চন্দ্র রায়কে উদ্ধার করে। আহত পরেশ চন্দ্রকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল আলম বলেন, “খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে যাই এবং সুবিত চন্দ্র রায় নামে একজনকে আটক করি। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বাকি আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]

কুড়িগ্রামে দুই দশক ধরে অসহায় মানুষের সেবায় কাজল

নভেম্বর 2, 2026

রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]

রাজারহাটে ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে একমাত্র জিপিএ-৫ পেলেন যমজ দুই বোন

নভেম্বর 1, 2026

রাজারহাট প্রতিনিধি বাবার বেকারত্ব, সংসারের অভাব-অনটন আর নানা সীমাবদ্ধতা পেরিয়ে এইচএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যমজ দুই বোন রহিমা সরদার ও রাবেয়া সরদার। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে দুজনই জিপিএ-৫ পেয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে তাঁরাই একমাত্র জিপিএ-৫ অর্জনকারী। রহিমা ও রাবেয়ার বাড়ি রাজারহাট উপজেলার […]