Site icon হামার কুড়িগ্রাম

রমনা লোকাল ট্রেন লাইনচ্যুত: উদ্ধারকাজ চলছে, যাত্রীদের বিকল্প পথ ব্যবহারের অনুরোধ

রতন রায়

কুড়িগ্রামের রমনাবাজারগামী ৪২২ নং রমনা লোকাল ট্রেনটি আজ সকালে বালাবাড়ি স্টেশন পার হয়ে রসুলপুরের নিরেশির বন এলাকায় একটি বগি লাইনচ্যুত হয়। রেললাইনের অব্যবস্থাপনা ও জীর্ণ অবস্থাকে এ ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে। তবে ট্রেনটির গতি কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দুর্ঘটনার পর উদ্ধারকাজ ত্বরান্বিত করতে লালমনিরহাট থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, লাইন পুনরুদ্ধার ও ট্রেন সরাতে কিছু সময় লাগতে পারে। এ অবস্থায় আজ রমনা লোকালে যাত্রার পরিকল্পনাকারী যাত্রীদের বিকল্প পরিবহন ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

স্থানীয় যাত্রী ও রেলকর্মীদের সহযোগিতায় ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, লাইনচ্যুতির সঠিক কারণ তদন্ত করা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version