বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক

দুই বছর আগেই রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রীকে যৌতুকের জন্য হত্যার দায়ে মির্জা সাখাওয়াত হোসেন (৫১) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬–এর বিচারক মোছা. কামরুন্নাহার আজ সোমবার এ রায় দেন। রায় ঘোষণার পর মির্জা সাখাওয়াতকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, ১ কোটি টাকা যৌতুকের জন্য মোহাম্মদপুরের ভাড়া বাসায় ফাতেমা বেগমকে (৪৫) ২০২৩ সালের ১০ জানুয়ারি পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ফাতেমার বড় বোন আরজিনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মির্জা সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১-ক ধারায় একটি মামলা করেন। তখনই গ্রেপ্তার হন সাখাওয়াত। এর পর থেকে তিনি কারাগারে আছেন।

বিজ্ঞাপন

মামলাটি তদন্ত করে ২০২৩ সালের ২৪ আগস্ট ঢাকার আদালতে সাখাওয়াতের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ওই আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছেন, সাইফুলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে ১৭ সাক্ষীকে আদালতে হাজির করা হয়।

মামলায় বাদীর অভিযোগ, বিয়ের পর থেকেই ফাতেমা বেগমকে নানা কারণে নির্যাতন করতে থাকেন স্বামী সাখাওয়াত। একপর্যায়ে বাবার বাড়ি থেকে জমি বিক্রি করে এক কোটি টাকা আনতে ফাতেমাকে বারবার চাপ দিতে থাকেন। ফাতেমা এতে রাজি ছিলেন না। এ কারণে বেশ কয়েক বছর তাঁদের মধ্যে পারিবারিক ঝামেলা হয়। ঘটনার দিন মোহাম্মদপুরের বাসায় শিল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন স্বামী সাখাওয়াত।

বিজ্ঞাপন

আরও সংবাদ

আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বর্ধিত দাম প্রত্যাহার

জুন 4, 2026

নিজস্ব প্রতিবেদক | ৪ জুন ২০২৬ সব ধরনের গ্রাহকের জন্য বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার একদিন পরই আবাসিক লাইফলাইন ও প্রথম ধাপের গ্রাহকদের জন্য বর্ধিত মূল্য প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে ০-৫০ ইউনিট এবং ০-৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকরা আগের নির্ধারিত মূল্যেই বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। বৃহস্পতিবার (৪ জুন) বিইআরসির প্রকাশিত […]

শপিং মল-দোকানপাট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত: মন্ত্রিপরিষদ সচিব

এপ্রিল 3, 2026

শপিং মল এবং সব দোকানপাট সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ কথা জানান।  মন্ত্রিপরিষদ সচিব বলেন, অফিস সময় ১ ঘণ্টা করে কমিয়ে আনা হয়েছে। নতুন সময় অনুযায়ী, সকাল ৯টা থেকে অফিস চলবে বিকেল ৪টা পর্যন্ত।  দেশে চলমান জ্বালানি সংকটের বিষয়টি বিবেচনায় […]

আজ পবিত্র লাইলাতুল কদর

মার্চ 16, 2026

নিউজ ডেস্ক আজ ১৬ মার্চ দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর। মুসলমানদের কাছে এটি অত্যন্ত মহিমান্বিত ও বরকতময় একটি রাত। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগি, কোরআন তিলাওয়াত, জিকির-আসকার ও নফল নামাজের মাধ্যমে রাতটি অতিবাহিত করবেন। রমজান মাসের শেষ দশকের যেকোনো বিজোড় রাত লাইলাতুল কদর হতে পারে। তবে অনেক আলেমের মতে, ২৬ রমজানের দিবাগত রাতেই শবেকদর হওয়ার সম্ভাবনা বেশি। […]