বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভেঙে যাওয়া ব্রিজ সংস্কার হয়নি ৮ বছরেও, কলার ভেলাই ভরসা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

জুয়েল রানা ।। হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে বন্যার পানির তোড়ে ভেঙে যাওয়া একটি ব্রিজ দীর্ঘ ৮ বছরেও হয়নি সংস্কার। পরে ভাঙা ব্রিজের নিচে বানানো হয়েছে বাঁশের সাঁকো, সেটিও হয়ে পড়েছে চলাচলের অনুপযোগী। এতে বিপাকে পড়েন শিক্ষার্থীসহ ১২ গ্রামের কয়েক হাজার মানুষ। দীর্ঘ আট বছর ধ‌রে এমন ভোগা‌ন্তি‌তে চলাচল কর‌লেও নজর প‌ড়ে‌নি স্থানীয় সরকার ও প্রকৌশল বিভা‌গের।

সরেজমিনে দেখা গেছে, ব্রিজের বেশির ভাগ অংশই ভেঙে গেছে। ঝুঁলে আছে সামান্য একটি অংশ। অপরদিকে ব্রিজের নিচে বাঁশ ও ড্রামের তৈরি সাঁকোটিও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করলেও অহরহ ঘটছে দুর্ঘটনাও। কেউ কেউ কয়েক কিলোমিটার ঘুরে যাচ্ছেন গন্তব্যে। একমাত্র ব্রিজটির অভাবে স্কুলগামী শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে কলা গাছের ভেলায় পারাপার হলেও, কেউ কেউ পার হচ্ছেন সাঁথরিয়ে।

বিজ্ঞাপন

এবারের নির্বাচন হবে শতভাগ নিরপেক্ষ: সিইসিএবারের নির্বাচন হবে শতভাগ নিরপেক্ষ: সিইসি
এমন চিত্র কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মেকলী ও ছাটকালুয়া গ্রামের ব্রিজটির। ২০১৭ সালের ভয়াবহ বন্যায় ব্রিজটির নিচের অংশের মাটি সরে, বেশির ভাগ অংশ ভেঙে যায়। তখন থেকে চলাচলে কষ্ট শুরু হয় ১০-১২টি গ্রামের মানুষের। প্রতিবছর বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে যাতায়াত সচল করলেও, সেটিও বর্তমানে ভেঙে পড়েছে। দীর্ঘ আট বছর ধ‌রে এমন ভোগা‌ন্তি‌তে চলাচল কর‌লেও নজর প‌ড়ে‌নি স্থানীয় সরকার ও প্রকৌশল বিভা‌গের।

স্থানীয় আবুল হোসেন জানান, ব্রিজটি ভেঙে যাওয়ার পর গ্রামবাসী ড্রামের ওপর ভাসমান বাঁশের সাঁকো নির্মাণ করেছে। সেটিও বর্তমানে ভেঙে চলাচলের অনুপযোগী। অনেকে সাথরিয়ে যাতায়াত করছে৷

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারেসাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে
স্থানীয় আব্দুল জলিল বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রিজ দীর্ঘ ৮ বছরেও হয়নি সংস্কার। যার কারণে চরম ভোগান্তিতে দু-পারের হাজার হাজার মানুষ। ব্রিজটি অভাবে আমরা কৃষি পণ্য আনা-নেওয়া করতে পারছি না। স্কুলগামী শিক্ষার্থীরা যাতায়াত করতে পারছে না।

জমিলা বেগম নামের এক নারী বলেন, ব্রিজটি না থাকার কারণে আমরা যাতায়াত করতে পারি না। ছেলে-মেয়েরাও স্কুলে যেতে পারে না। খুব সমস্যাত আছি আমরা।

কুড়িগ্রাম স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুস আলী বিশ্বাস বলেন, ওই এলাকার ক্ষতিগ্রস্ত ৪০ মিটার দৈর্ঘ্যের ব্রিজটি সরেজমিন পরিদর্শন করা হয়েছে। দ্রত সময়ের মধ্যে প্রস্থাপনা পাঠানো হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]