বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে ৬ কেজি ভারতীয় গাঁজাসহ শ্বশুর-জামাই ও ভাগ্নে গ্রেফতার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৬ কেজি ভারতীয় গাঁজাসহ শ্বশুর, জামাই ও ভাগ্নেকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

ভূরুঙ্গামারী থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রহমান ও এসআই আব্দুল খালেকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের স্‌ মজিবর রহমানের পুত্র বাবু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া স্বপন প্রামানিকের ঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম কানিপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের পুত্র আনোয়ার হোসেন (৪৫) ও একই গ্রামের মিজানুর রহমানের পুত্র আশরাফ আলী (২১) ভারতীয় গাঁজা সংগ্রহ করে আনোয়ারের জামাই পাবনা সদর উপজেলার স্বপন প্রামানিকের (২৮) ভাড়া বাসায় মজুদ রাখেন। পরে তারা গাঁজার নমুনা নিয়ে রাস্তায় বের হলে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে স্বপন প্রামানিকের ভাড়া বাসা থেকে গাঁজা উদ্ধার করে এবং তিনজনকেই গ্রেফতার করে।

অভিযানকালে তাদের হেফাজত থেকে একটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আনোয়ার হোসেন, স্বপন প্রামানিক ও আশরাফ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নভেম্বর 4, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]