বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে হিং*স্র কুকুরের তাণ্ডব, সুরক্ষায় “সোলিড টিম বাংলাদেশের” ৭ দফা দাবি

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হিংস্র ও বেওয়ারিশ কুকুরের উপদ্রব চরম আকার ধারণ করেছে। এরই পরিপ্রেক্ষিতে “সোলিড টিম বাংলাদেশ”-এর পক্ষ থেকে ব্যতিক্রমী উদ্যোগ।

জানা যায়, “সোলিড টিম বাংলাদেশ” একটি অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন যা সরকারি, বেসরকারি, এনজিও, অরাজনৈতিক ব্যক্তি ও নিজেদের সহায়তায় সামাজিক, মানবিক, মৌলিক অধিকার রক্ষা ও কর্মসংস্থানমূলক জনকল্যানে অন্যান্য কাজ করে থাকে।

বিজ্ঞাপন

রবিবার (১০ আগস্ট) দুপুরে “সোলিড টিম বাংলাদেশ”-এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর সাত দফা দাবি জানিয়ে লিখিত আবেদন করেছেন। তাদের দাবিগুলো হলো— ১. উপজেলা জুড়ে হিংস্র ও বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রনের জন্য জরুরি অভিযান পরিচালনা। ২. আক্রমণপ্রাপ্ত মানুষ ও প্রাণীদের জন্য বিনামূল্যে রেবিস প্রতিরোধী ভ্যাকসিন সরবরাহ ও প্রয়োগ। ৩. কুকুরের আক্রমণে নিহত বা আহত ব্যক্তিদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত গবাদি পশুর মালিকদের দ্রুত সরকারি তহবিল থেকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান। ৪. দীর্ঘমেয়াদী সমাধানের জন্য উপজেলা পর্যায়ে “পশু নিয়ন্ত্রণ ও টিকাদান কর্মসূচি” চালু করা। ৫. কুকুরের জন্মনিয়ন্ত্রণ ও টিকাদান বিষয়ক সচেতনতামূলক প্রচারণা চালানো। ৬. স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত রেবিস প্রতিরোধী ভ্যাকসিন মজুত রাখা। ৭. স্কুল ও জনসমাগম স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি ব্যবস্থা গ্রহণ।

তাদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিন কোথাও না কোথাও শিশু, বৃদ্ধ, নারী ও পথচারী কুকুরের আক্রমণে আহত হচ্ছেন। মানুষ ছাড়াও গরু, ছাগল ও হাঁস-মুরগিও এই আক্রমণের শিকার হচ্ছে। এতে বহু পরিবার জীবিকার একমাত্র উৎস হারিয়ে অর্থনৈতিক সংকটে পড়েছে।

স্থানীয়রা জানান, ইতোমধ্যেই একাধিক শিশু ও বৃদ্ধ কুকুরের কামড়ে আহত হয়েছেন। তারা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন, যাতে মানুষের জীবন ও জীবিকা সুরক্ষিত থাকে।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, “জননিরাপত্তার বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। প্রাণিসম্পদ বিভাগ ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আশিকুজ্জামান বলেন, “কুকুর নিয়ন্ত্রণ ও টিকাদান কার্যক্রমের জন্য আমরা প্রস্তুত আছি। প্রয়োজনীয় অনুমোদন ও সহায়তা পেলে মাঠ পর্যায়ে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, “রেবিস প্রতিরোধী ভ্যাকসিন মজুত নেই, জেলায় চাহিদা প্রেরণ করা হয়েছে। প্রায় ৩-৪ বছর পূর্বে প্রাণিসম্পদ অফিস থেকে কুকুর নিয়ন্ত্রণ করা হলেও বর্তমানে করা হয়নি, যা নিয়ন্ত্রণ করা জরুরি। আক্রান্ত রোগীকে তাৎক্ষণিক হালকা গরম পানি ও সাবান দিয়ে ১৫ মিনিট ধুতে হবে এবং অবশ্যই ভ্যাকসিন দিতে হবে।”

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নভেম্বর 4, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]