মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ইউনিয়নের বরাদ্দকৃত সার অন্য ইউনিয়নে সরানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত সার ডিলার শহিদুল ইসলাম ব্যাপারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পাথরডুবি ইউনিয়নের দায়িত্বে থাকা ডিলার মেসার্স শহিদুল ট্রেডার্সের গুদাম থেকে ঐ ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ৮০ বস্তা ইউরিয়া সার থেকে ১০ বস্তা পাশ্ববর্তী তিলাই ইউনিয়নে সরানোর চেষ্টা করা হয়। ঠেলাগাড়ি যোগে সার পরিবহনের সময় স্থানীয় কৃষকরা তা আটক করেন। ডিলারের পক্ষ থেকে কোনো রশিদ বা সন্তোষজনক জবাব না পাওয়ায় কৃষকরা উপজেলা কৃষি অফিসকে বিষয়টি জানান।
বিজ্ঞাপন
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলে ডিলার শহিদুল ইসলাম ব্যাপারী উপস্থিত না থাকলেও তার ম্যানেজার ওবায়দুল হক অভিযোগ স্বীকার করেন। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র বলেন, “কৃষকের স্বার্থ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”
পোস্ট টি পড়া হয়েছে : 266
বিজ্ঞাপন

নভেম্বর 5, 2026
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

নভেম্বর 4, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নভেম্বর 4, 2026
ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]