বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে ট্রাক দুর্ঘটনায় নিভে গেলো কিশোর আশিকের জীবন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আশিক (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যার আগমুহূর্তে ভূরুঙ্গামারী-সোনাহাট সড়কের পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক গছিডাঙ্গা গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে এবং পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

বিজ্ঞাপন

নিহতের সহপাঠী জানায়, আশিক পাটেশ্বরী বাজার থেকে বাজার করে সাইকেলযোগে বাড়ি ফিরছিল। তারা দু’জন একসঙ্গে আগে পিছে করে যাচ্ছিল। পাইকেরছড়া ফেডারেশন এলাকায় পৌঁছালে ভূরুঙ্গামারীমুখী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই আরেকটি ট্রাকের ক্রসিংয়ের সময় পাথরবোঝাই ট্রাকটি আশিকের ওপর উঠে যায়। এতে তার কলিজা ফেফড়া বের হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বন্ধুটি জানায়, “আমি তার ঠিক পেছনেই ছিলাম। চোখের সামনে বন্ধুকে হারাতে হলো—এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না।”

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে খোঁজ করলেও ট্রাকটি পাওয়া যায়নি। তাদের অভিযোগ, সম্প্রতি এই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অনেক সময় ড্রাইভার পাশে বসে হেলপার দিয়ে ট্রাক চালানো হয়, যা এসব দুর্ঘটনার অন্যতম কারণ।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘাতক ট্রাকটির সনাক্ত করার চেষ্টা চলছে বিস্তারিত যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা দ্রুত ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার ও সড়কে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নভেম্বর 4, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]