বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে জেলা পরিষদের অর্থায়নে চরাঞ্চলের ৪০ অসহায় নারীদের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জেলা পরিষদের অর্থায়নে দুর্গম চরাঞ্চলের অসহায় ও দরিদ্র উদ্যোক্তা নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ১৫ দিন মেয়াদি সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে শিলখুড়ী ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয় কক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী (অঃ দাঃ) মিজানুর রহমান, ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যাপক আব্দুল বারী, ভুরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, শিলখুড়ী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ এবং ইউপি সদস্য শফিকুল ইসলাম।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান, মহিলা বিষয় কর্মকর্তা জয়ন্তী রানী, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম মিঠু, এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কিছু সাংবাদিকবৃন্দ।

প্রশিক্ষণে শিলখুড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নদীবেষ্টিত চরাঞ্চলের ৪০ জন নারী প্রশিক্ষণার্থী অংশ নেন।

অংশগ্রহণকারী নারীরা জানান, এ প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে তারা ঘরে বসেই সেলাই কাজের মাধ্যমে আয় করতে চান। এতে করে পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে এবং স্বামীর আয়ের পাশাপাশি নিজেরাও পরিবারে অবদান রাখতে পারবেন।

এ প্রশিক্ষণ কর্মসূচি নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করে সমাজে তাদের অবস্থান আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নভেম্বর 4, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]