বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক কলেজ মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড হয়ে পুনরায় কলেজ মোড়ে এসে শেষ হয়।

পরে বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কুড়িগ্রাম-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা-এর, তবে তিনি অনিবার্য কারণে উপস্থিত হতে পারেননি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল এবং সঞ্চালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম আকন্দ।

বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য কাজী নিজাম, যুগ্ম আহ্বায়ক গোলাম ইয়াছিন, ইফতেখারুল ইসলাম শ্যামা, মোখলেছুর রহমান, সাখাওয়াত হোসেন তাওহীদ, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রাশেদা বেগম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ এবং আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল।

এছাড়া উপজেলার ১০ ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, “সিপাহী-জনতার ঐক্যের মাধ্যমে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায় হলো ৭ নভেম্বর। এই চেতনায় নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে হবে।”

বক্তারা জাতীয়তাবাদী চেতনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে দলমত নির্বিশেষে কুড়িগ্রাম-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানাকে বিজয়ী করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নভেম্বর 4, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]

ছেলের প্রাণনাশের হুমকির অভিযোগ, নাতিকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন মা

নভেম্বর 2, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছেলের প্রাণনাশের হুমকির মুখে নাতিকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন নাসিমা বেওয়া (৪৭) নামে এক নারী। মাদক মামলায় পাঁচ মাস কারাভোগের পর বাড়ি ফিরে বড় ছেলে রাজু মিয়া (২২) তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে গিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন ওই নারী। নাসিমা […]

বকেয়া বেতন-ভাতার দাবিতে ভূরুঙ্গামারীতে মাদ্রাসায় তালা, সুপারসহ দুজন অবরুদ্ধ

নভেম্বর 2, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার ও অফিস সহকারীকে অফিসকক্ষে তালাবদ্ধ করে অবরুদ্ধ করেছেন শিক্ষক-কর্মচারীরা। সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। অবরুদ্ধ ব্যক্তিরা হলেন মাদ্রাসার সুপার সাইদুর রহমান ও অফিস সহকারী শফিয়ার রহমান। এ সময় তালাবদ্ধ কক্ষের সামনের বারান্দায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষক-কর্মচারীরা। […]