বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১১ মে) দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।

উপজেলার নবগঠিত আংশিক কমিটিতে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোঃ আলাউদ্দিন মন্ডলকে আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মোঃ সহিদুল ইসলাম আকন্দকে সদস্য সচিব করা হয়। ঘোষিত কমিটিতে মোঃ আব্দুল ওয়াদুদ (চেয়ারম্যান), সিনিয়র যুগ্ম আহবায়ক, মোঃ ইফতেখারুল ইসলাম শ্যামা, মোঃ সাখাওয়াত হোসেন তৌহিদ, মোঃ ইসাহাক আলী (মাস্টার), মোঃ মোখলেছুর রহমান (সাবেক চেয়ারম্যান), আলহাজ্ব আব্দুস সালাম, মোঃ রইস উদ্দিন বাদশা, মোঃ গোলাম ইয়াসিন, মোঃ রফিকুল ইসলাম শান্ত, মোঃ খলিলুর রহমান পলাশ, ,ইসমাইল হোসেন ইউসুফ, মোঃ আমিনুর রহমান হৃদয়কে যুগ্ম আহবায়ক ও ১৭ জনকে সদস্য যথাক্রমে সদস্য কাজী গোলাম মোস্তফা, কাজী নিজাম উদ্দিন, রফিকুল ইসলাম (অবঃ সাবরেজিস্টার), আবুল কালাম মোহাম্মদ হোসেন বাচ্চু, ডাঃ গোলাম হোসেন, কামরুল হাসান, বজলুর রশীদ, রোকনুজ্জামান রোকন, নুরুল ইসলাম, মিজানুর রহমান সিকদার, মিজানুর রহমান মন্টু, এ্যাড. এসএম জাহিদুল ইসলাম, এ্যাড. আসাদুল হক, আসাদুল হক মঈনু, লিয়াকত আলী লাভলু, মোজাফফর হোসেন ও জাকিরুল ইসলাম শাহীনসহ মোট ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

আগামী ১০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির নিকট প্রেরণ করার জন্য নির্দেশনা দিয়েছে।

কমিটি ঘোষনার বিষয়ে পোষ্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এখানে অনেকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন। এছাড়া মিশ্র প্রতিক্রিয়া করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নভেম্বর 4, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]