বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সরকারি গাছ কর্তনের অভিযোগ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মিজানুর রহমান, ভূরুঙ্গামারী

ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বীর বারুইটারী কাস্টম মোড় এলাকায় সরকারি গাছ অবৈধভাবে কাটার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ মার্চ ২০২৬ শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে আন্ধারীঝাড় বাজার থেকে ডিপের হাট কাস্টম মোড়গামী সড়কের পাশে থাকা একটি সরকারি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—আব্দুল মালেক সরদার, আব্দুস ছালাম, বকিয়ত উল্যাহ, মোস্তাক হোসেন ও আব্দুল হামিদ। স্থানীয়দের দাবি, গাছটির আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে আরও জানা যায়, গাছ কাটার সময় এলাকার বাসিন্দা সোহেল রানা বাধা দিলে অভিযুক্তরা তা উপেক্ষা করে গাছটি কেটে ভ্যানগাড়িযোগে আব্দুল মালেক সরদারের বাড়িতে নিয়ে যায়।

এ বিষয়ে সোহেল রানা বলেন,
“আমি সরকারি গাছ কাটতে নিষেধ করলে তারা আমার কথায় কর্ণপাত করেনি। পরে বিষয়টি প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানালে এখন আমাকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে।”

এলাকার আরেক বাসিন্দা আব্দুল মান্নান বলেন,
“যারা গাছ কেটেছে তারা প্রভাবশালী ও সন্ত্রাসী প্রকৃতির লোক। সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সরকারি সম্পদ দখল ও গাছ কাটার ঘটনা ঘটলেও অনেক সময় তা প্রশাসনের নজরের বাইরে থেকে যায়। ফলে সরকারি সম্পদের ক্ষতি অব্যাহত রয়েছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাৎ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 20

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]