বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম ।। ভুরুঙ্গামারী

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও নবাগত সভাপতি ইঞ্জিনিয়ার তাজুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসা হলরুমে এ সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মাদ্রাসার সুপারিনটেনডেন্ট গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার নবাগত সভাপতি ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ও উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন।

শিক্ষক প্রতিনিধি আলক্তগীন সরকার খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ও জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, অভিভাবক ও চর বারুইটারী আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোশাররফ হোসেন, ভুরুঙ্গামারী সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক আফসার উদ্দিন।

এর আগে নবাগত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা এবং পরে মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

যাদের চিন্তা, চেতনা ও ত্যাগের বিনিময়ে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছিল তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন প্রধান।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নভেম্বর 4, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]