ভারতের উত্তর–পূর্বাঞ্চলের তিনটি রাজ্যে দেড় বছর ধরে খাদ্যপণ্য রপ্তানি করে আসছে চট্টগ্রামের কালুরঘাটের বিএসপি ফুড প্রোডাক্টস। স্থলপথে ভারতে রপ্তানির ওপর ভর করেই ব্যবসা করে আসছে প্রতিষ্ঠানটি। গত শনিবার ভারত সরকারের পক্ষ থেকে স্থলপথে বাংলাদেশ থেকে কিছু পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করায় প্রতিষ্ঠানটির উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
বিএসপি ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অজিত কুমার দাস গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘আমাদের উৎপাদিত পণ্যের প্রায় পুরোটাই রপ্তানি হয়। আমাদের উৎপাদিত কুকিজ, টোস্ট ও সল্টেড বিস্কুটের বড় বাজার আসাম, ত্রিপুরা ও কলকাতা। এখন আসাম ও ত্রিপুরায় যদি কলকাতা হয়ে ঘুরপথে পণ্য পাঠাতে হয়, তাহলে পরিবহন খরচই বাড়বে এক লাখ টাকা। বাড়তি এ খরচ বহন করা ক্রেতার পক্ষে অসম্ভব। আবার রপ্তানি বন্ধ হয়ে গেলে উৎপাদন চালিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না।’
অজিত কুমার দাস আরও জানান, ভারতের বিধিনিষেধের আগে ৪২ হাজার কার্টনের খাদ্যপণ্যের একটি চালানের কার্যাদেশ ছিল। এসব খাদ্যপণ্য উৎপাদনও হয়েছে। তবে এখন এসব পণ্যের রপ্তানি আটকে গেছে।
বিজ্ঞাপন
পোস্ট টি পড়া হয়েছে : 95
বিজ্ঞাপন

অক্টোবর 7, 2026
মাইদুল ইসলাম মামুন নেটিজেনদের জন্য এখন কুড়িগ্রামেই তৈরি হচ্ছে নানা ধরনের নান্দনিক হ্যান্ডমেড পণ্য। হ্যান্ডমেড চুড়ি, জুয়েলারি, পাইপ ক্লিনার ফুলের বুকেট, কী-রিং ও বিভিন্ন গিফট আইটেম নিয়ে কাজ করছেন তরুণ উদ্যোক্তা জান্নাত ইসলাম জারা। জান্নাত ইসলাম জারা বর্তমানে ভূরুঙ্গামারী মহিলা কলেজের অধ্যয়নরত শিক্ষার্থী। লেখাপড়ার পাশাপাশি নিজের ভালোলাগা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তিনি শুরু করেছেন ‘Zara’s […]

মার্চ 17, 2026
ডেস্ক নিউজ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনাহাট স্থলবন্দর ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় বন্দরের সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। জানা গেছে, সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এর মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত মোট ১০ দিন সোনাহাট স্থলবন্দরের সকল […]

জানুয়ারি 13, 2026
নিউজ ডেস্ক ইসলামী আদর্শ, সুন্নাহ ও রুচিশীল জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব ধরনের পণ্যের এক বিশ্বস্ত ঠিকানা হয়ে উঠেছে কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবস্থিত আস-সুন্নাহ শপ। ধর্মপ্রাণ মুসলমানদের দৈনন্দিন প্রয়োজন ও ইবাদতে সহায়ক সামগ্রী এক ছাদের নিচে সহজলভ্য করতেই এই সুন্নাহভিত্তিক প্রতিষ্ঠানের যাত্রা। আস-সুন্নাহ শপে পাওয়া যাচ্ছে দেশি ও বিদেশি উন্নতমানের আতর ও সুগন্ধি, পবিত্র আল-কুরআন (তাফসিরসহ ও […]