বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভুরুঙ্গামারীতে বিজিবি’র জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, ভুরুঙ্গামারী

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর বাগভান্ডার বিওপি’র লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি ক্যাম্পের আয়োজনে জনসচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) বিকালে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) বাগভাণ্ডার বিওপির দায়িত্বপুর্ণ এলাকা বাগভান্ডার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাগভান্ডার বিজিবির কোম্পানী কমান্ডার নরেশ চন্দ্রের নেতৃত্বে জনসচেতনতামুলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।

বিজ্ঞাপন

এ সময় বাগভাণ্ডার বিজিবি ক্যাম্পের হাবিলদার জয়নাল আবেদীন, বাগভাণ্ডার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আঃ রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর জমির, রাজু মিয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় সীমান্ত হত্যা, মাদক চোরাচালান প্রতিরোধ, মাদকসেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ না রাখার বিষয়ে সচেতন করা হয়। অবৈধভাবে গরু পার করা, নারী শিশু পাচার, সীমান্ত অতিক্রমে আইন ভঙ্গ না করতে জনগণকে সতর্ক করা হয় এবং সন্দেহভাজন কাউকে দেখলে নিকটস্থ বিওপি-কে অবহিত করার আহ্বান জানানো হয়। বিজিবি জানান, এ সমস্ত অপরাধের সাথে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]