বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম’র পুরস্কার বিতরন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP)-এর আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুর হাই সিদ্দিকী।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারঃ) জাহাঙ্গীর আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সোনাহাট ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি বাবুল আক্তার, বলদিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুহ. লুৎফর রহমান, বিএনপি নেতা কাজী নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর আনোয়ার হোসেন, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পরিদর্শক জেলা শিক্ষা অফিস তৌহিদা সিদ্দিকা, একাডেমিক সুপার ভাইজার সাইফুর রহমান, ভূরুঙ্গামারী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান বুলবুল, সাবেক বিএনপি নেতা ফরিদুল হক শাহিন শিকদার, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, উপজেলা ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান, বৈষম্য বিরেধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রুকনুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে স্কুল পর্যায়ে পারফরমেন্স বেজড প্রণোদনা প্রদান করছে যা শিক্ষকদের মাঝে উৎসাহ সৃষ্টি করছে এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সহায়ক হচ্ছে।

পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা এমন উদ্যোগের জন্য শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

পরে স্কুল, কলেজ এবং মাদ্রাসা থেকে নির্বাচিত ৩৫ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্মিলিত শিক্ষক পরিদের সাধারণ সম্পাদক ও বলদিয়া ডিগ্রী কলেজের প্রভাষক মাইদুল ইসলাম মুকুল।

অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোর অধ্যক্ষ ও প্রধান শিক্ষকগণ সহ বেশ কিছু শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]