বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে NTRCA সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে NTRCA কর্তৃক ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩-০৯-২০২৫) সকালে উপজেলা হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ভূরুঙ্গামারী উপজেলা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয় রাহবার জনাব মোঃ আজিজুর রহমান সরকার স্বপন। তিনি বলেন, “শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাঁদের অবদানেই শিক্ষিত ও সচেতন প্রজন্ম তৈরি হবে। শিক্ষকদের মর্যাদা রক্ষা এবং উন্নত সমাজ গঠনে আমরা সর্বদা পাশে থাকবো।”

বিজ্ঞাপন

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা মোঃ রুহুল আমীন হামিদী, সভাপতি, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ভূরুঙ্গামারী উপজেলা শাখা। এছাড়া আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামি এর কুড়িগ্রাম ১ আসনের এমপি প্রার্থীসহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধিত শিক্ষকদের পক্ষ থেকে বলেন, “এই সম্মান আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিলো। আমরা প্রতিজ্ঞা করছি, ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো।”

পুরো অনুষ্ঠান জুড়ে ছিল এক অনুপ্রেরণামূলক পরিবেশ, যা নবীন শিক্ষকদের ভবিষ্যৎ কর্মকাণ্ডে শক্তি ও সাহস যোগাবে বলে সবাই আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নভেম্বর 4, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]