বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে তরুণীকে গণধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ফজলুল করীম ফরাজী ।। কুড়িগ্রাম

কুড়িগ্রামের কচাকাটা থানাধীন এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান আসামি মো. জাহিদ হাসান (২৮)কে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় কচাকাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৩) ধারায় মামলা (নং-০৭, তারিখ: ২৩/০৩/২০২৬) দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ মার্চ ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে আসামি জাহিদ হাসান ভিকটিম কে মোবাইল ফোনে ডেকে নাগেশ্বরীর আনন্দ বাজার এলাকায় নিয়ে যায়। পরে বিয়ের আশ্বাস দিয়ে তাকে নাগেশ্বরী থানাধীন চর লুছনি গ্রামে নিয়ে যাওয়া হয়।

পরদিন ২৩ মার্চ রাত আনুমানিক ১১টার দিকে ঢাকায় নেওয়ার কথা বলে ভিকটিমকে দুধকুমার নদীর তীরবর্তী আয়নালের ঘাট সংলগ্ন চরাঞ্চলের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যাওয়া হয়। সেখানে জাহিদ হাসানসহ বাবু মিয়া ওরফে আকাশ (২২) এবং অজ্ঞাতনামা আরও একজন মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর ভিকটিমকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় আসামিরা। পরে ভিকটিম বাড়ি ফেরার পথে নাগেশ্বরীর জুব্বার মোড় এলাকায় স্থানীয় ব্যক্তি আব্দুল সালাম মিয়া তাকে দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরদিন ২৪ মার্চ সকাল ১০টার দিকে স্থানীয় ইউপি সদস্যের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে পরিবার।

কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অর্পন কুমার দাস জানান, প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 19

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]