বাৎসরিক ক্যালেন্ডার বিসিবি,বাফুফে,ন্যাশনাল স্পোর্টস এবং জেলা পর্যায়েও নেই। ইয়ার ক্যালেন্ডার ৫,১০,১২ বছরের জন্য করতে হবে। এতে কারও সাথে কোন ক্লাস বা সংঘাত হবে না বলে জানান আসিফ আকবর। কুড়িগ্রাম স্টেডিয়াম পরিদর্শন কালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়স ভিত্তিক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আসিফ আকবর বলেন, প্রায় ৮মাস ১৫ থেকে ২২টি ম্যাচ খেলতে পারে সেজন্য সার্ভে করা হচ্ছে বলে জানান।
জাতীয় পর্যায়ে বয়স ভিত্তিক ৬থেকে ৭টি টুর্নামেন্ট আয়োজনের প্রক্রিয়া চলছে। এরই ধারাবাহিকতায় প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট দ্রæতই শুরু করা হবে। ১৪ থেকে ১৮ বছর বয়সী খেলোয়াড়দের উন্নয়নে ভেন্যু পরিদর্শনে আজ দুপুরে উত্তরাঞ্চলে সফর হিসেবে কুড়িগ্রাম স্টেডিয়ামে আসেন তিনি।
বিজ্ঞাপন
এ সময় তিনি বলেন, খেলোয়াড়দের অনুশীলনে মাঠের সকল সুযোগ সুবিধা নিশ্চিত রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করে দ্রæত ব্যবস্থা নেয়া হবে। আমাদের আশা তরুন প্রজন্মের জন্য ক্রিকেট খেলা নিশ্চিত করা এবং দেশের সব শিক্ষা গ্রতিষ্ঠানে তা ছড়িয়ে দেয়া।
এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান, সদস্য সচিব আরমানুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামানসহ জেলা ক্রিড়া সংস্থা ও ক্লাব কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]
ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]
আহসান হাবিব নীলু, কুড়িগ্রাম সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ের বিভিন্ন কক্ষে রান্না ও খাবার পরিবেশনের সরঞ্জাম, খাবার টেবিল-চেয়ার এবং বিশ্রামের জন্য বিছানা রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি অফিসের কক্ষগুলো কী প্রয়োজনে এভাবে ব্যবহার করা হচ্ছে, তা জানতে চেয়েছেন সচেতন নাগরিকরা। সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের বিভিন্ন কক্ষে প্রয়োজনীয় […]