বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে আবারো ভটভটি মোটরসাইকেল মুখোমুখি যুবকের মৃত্যু, ক্ষুব্ধ জনগণ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিন আলম (৩৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শাহিন কচাকাটা থানার কুমোদপুর গ্রামের মৃত ভোলা মিয়ার ছেলে। তিনি প্রায় পাঁচ বছর ধরে কুমোদপুর বাজারের ‘ভাই ভাই ট্রেডার্স’-এ কর্মরত ছিলেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে সোনাহাটে মহাজনের টাকা কালেকশন করতে যাওয়ার পথে সোনাহাট দাদামোড়ে তিন চাকার ভটভটির সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঘটনার সঙ্গে জড়িত ভটভটির মালিক ও চালক বেলাল হোসেন—পাইকেরছড়া (উত্তর গছিডাঙ্গা) গ্রামের বাসিন্দা। তিনি সম্প্রতি নিজস্ব গাড়ি চালানো শুরু করেন বলে জানা গেছে। দুর্ঘটনার সময় তিনি ভাটা থেকে ইট নিয়ে কচাকাটা অভিমুখে যাচ্ছিলেন।

নিহত শাহিন আলম এক স্ত্রী ও তিন সন্তান—এর মধ্যে দুইজন জমজ ছেলে—রেখে মারা যান। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে ভূরুঙ্গামারী উপজেলার ট্রাক-ট্র্যাংকলরি–কাভার্ড ভ্যান ও ট্রাকটর শ্রমিক ইউনিয়ন (২৪৮৬)-এর সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ রঞ্জু জানান, দুর্ঘটনা প্রতিরোধে ড্রাইভারদের গতি নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা মানা অত্যন্ত জরুরি। পাশাপাশি মোটরসাইকেল ও অটোরিকশারও গতি নিয়ন্ত্রণে চলাচল নিশ্চিত করা প্রয়োজন।

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবার সরকারি দুর্ঘটনা সহায়তা তহবিল (BRTA) থেকে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রয়েছে। এতে মামলার কপি, পোষ্ট মর্টেম রিপোর্ট, মৃত ব্যক্তির তথ্য সমন্বয়ে এ আবেদন করতে হবে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ বলেন, মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করার পর পরিবার পরিজনদের খবর দেয়া হয়েছে তারা আসতেছে। আইনী প্রক্রিয়া সম্পন্ন হলে মৃত ব্যক্তিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সচেতন মহল বলছে, এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে ভটভটি ও মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনের উপর নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগ জরুরি।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নভেম্বর 4, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]

ছেলের প্রাণনাশের হুমকির অভিযোগ, নাতিকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন মা

নভেম্বর 2, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছেলের প্রাণনাশের হুমকির মুখে নাতিকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন নাসিমা বেওয়া (৪৭) নামে এক নারী। মাদক মামলায় পাঁচ মাস কারাভোগের পর বাড়ি ফিরে বড় ছেলে রাজু মিয়া (২২) তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে গিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন ওই নারী। নাসিমা […]