বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে কৃষকদের নিয়ে ব্যতিক্রমী ঈদ উৎসব ও খেলাধুলা অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে প্রান্তিক কৃষকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী ‘কৃষকের ঈদ উৎসব’ খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে । ঈদের দ্বিতীয় দিন উপজেলার উত্তর বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উৎসবের আয়োজন করে ফাইট আনটিন লাইট ফুল নামে একটি সংগঠন । এতে অংশ নেন এলাকার কৃষক, কৃষাণীসহ নানা বয়সী মানুষ।

উৎসবকে কেন্দ্র করে মাঠজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ। অংশগ্রহণকারীদের জন্য ছিল বিভিন্ন আয়োজন, যা ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে। গ্রামীণ কৃষকদের সঙ্গে সরাসরি সময় কাটিয়ে তাদের আনন্দে সামিল হন আয়োজকরা।

বিজ্ঞাপন

অংশগ্রহণকারী কৃষকরা জানান, এমন আয়োজন তাদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

আয়োজকরা জানান, প্রান্তিক কৃষকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের অবদানের স্বীকৃতি দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সব মিলিয়ে এ ‘কৃষকের ঈদ উৎসব’ গ্রামীণ জনপদে এনে দিয়েছে ভিন্নমাত্রার আনন্দ ও সম্প্রীতির বার্তা।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 20

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]