বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ফুলবাড়ীর অনন্তপুরে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ দুর্জয় হাসান ।। হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুরে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে আড়াই শতাধিক ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। পাশাপাশি স্থানীয় শতাধিক অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং সাধারণ মানুষকে দেওয়া হয় বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা ও উচ্চ রক্তচাপ নির্ণয়সেবা।

ফ্রি স্বাস্থ্যসেবা পেয়ে এলাকাবাসী আনন্দ প্রকাশ করেন এবং এই উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনন্তপুর মেধা বিকাশ কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা মোঃ জব্বার আলী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ছাইদুল হক, প্রতিষ্ঠাতা ও পরিচালক রংধনু ইন্টারন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুল, খড়িবাড়ী বাজার, ফুলবাড়ী, কুড়িগ্রাম; মোঃ বেলাল শেখ, পরিচালক প্রত্যাশা প্রি-ক্যাডেট স্কুল, খড়িবাড়ী বাজার, ফুলবাড়ী; এবং মোঃ নুরুজ্জামাল সরকার, পরিচালক উম্মেষ প্রি-ক্যাডেট স্কুল, ফুলবাড়ী, কুড়িগ্রাম।

বিজ্ঞাপন

চিকিৎসাসেবা প্রদান করেন ডা. বাদল সরকার, ডা. সাইদুল ইসলাম ও ডা. আদম আলী। রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি বাস্তবায়নে অংশ নেন রাজ আহমেদ, রোকনুজ্জামান রোকন, সজিব আহমেদ, ক্বারী আবু বক্কর, গোলাম মোস্তফা ও শুভ আহমেদ।

সংগঠনের সহ-সভাপতি মোঃ মাঈনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মিঠুর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পের সভাপতিত্ব করেন রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান।

এমন মানবিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা করেন আয়োজকরা।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]