বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ফুলবাড়ীতে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ তরুণ ও কিশোরী গ্রেফতার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক তরুণ ও এক কিশোরীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ফুলবাড়ী থানার ২নং শিমুলবাড়ী ইউনিয়নের আছিয়ার বাজার মোড় এলাকায় ফুলবাড়ী-বড়বাড়ীগামী সড়কে তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে আটক করা হয় দুইজনকে। পরে তাদের সঙ্গে থাকা একটি কালো রঙের স্কুল ব্যাগ তল্লাশি করে লাল পলিথিনে মোড়ানো ও সাদা-নীল কস্টেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন বগুড়া জেলার গোকুল পশ্চিমপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে পায়েল মিয়া (২২) এবং বগুড়া জেলার কাহালু উপজেলার বুড়ইড় গ্রামের সুজন প্রামানিকের ১২ বছর বয়সী কন্যা। যেহেতু সে অপ্রাপ্তবয়স্ক, তাই তার পরিচয় গোপন রাখা হলো।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]