বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামই একমাত্র পথ- কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী হারিসুল বারি রনি

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন শাখার আয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৭:৩০ মিনিটে জয়মনিরহাট জামে মসজিদ সংলগ্ন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুড়িগ্রাম-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মুহাম্মাদ হারিসুল বারি রনি। তিনি বক্তব্যে বলেন, “বাংলাদেশের মানুষ আজ ন্যায়-ইনসাফ থেকে বঞ্চিত। দুর্নীতি, দুঃশাসন ও মাদক তরুণ প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের কল্যাণ ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে। ইসলামই মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সক্ষম এবং দেশে শান্তি প্রতিষ্ঠায় একমাত্র পথ। তাই জনগণের আস্থা অর্জন করে আগামী দিনে ইসলামকে ভিত্তি করে রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করতে হবে।”

বিজ্ঞাপন

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জয়মনিরহাট ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন ডিলার। প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মুফতী ওমর ফারুক ফারুকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মুহাম্মাদ জুলহাস উদ্দিন (বি.এস.সি), সেক্রেটারি মুফতী এস এম মনিরুজ্জামান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতী সোহাইল আহমাদ।

এছাড়া সম্মেলনে জয়মনিরহাট ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মোঃ হাফিজুর রহমান, সেক্রেটারি মোঃ সোনাউল্লাহ, সহ-সভাপতি মোঃ আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস আলী, কারী আব্দুর রহিম, মোঃ শহিদুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনটি উৎসাহব্যঞ্জক ও সংহতির পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে নেতাকর্মীরা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামিক দর্শনের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নভেম্বর 4, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]