ডেস্ক নিউজ
প্রচণ্ড গরমে জনসাধারণের স্বস্তির কথা চিন্তা করে নাগেশ্বরী ব্লাড ব্যাংকের উদ্যোগে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে শরবত বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন) কলেজ মোড় থেকে বাসস্ট্যান্ড হয়ে কাজী মার্কেট পর্যন্ত বিভিন্ন স্থানে পথচারীদের মাঝে শরবত বিতরণ করেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডা. মো. সাইদুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক মো. রবিউল ইসলাম, সভাপতি মো. রাশেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম সাকিলসহ অন্যান্য সদস্যবৃন্দ।সংগঠনের নেতৃবৃন্দ জানান, তীব্র গরমে ক্লান্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
“মানব জাতির কল্যাণে, এগিয়ে আসি সেবা দানে” স্লোগানকে ধারণ করে তারা সমাজের অসহায় ও দুস্থ মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, নাগেশ্বরী ব্লাড ব্যাংক দীর্ঘদিন ধরে রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন মানবিক ও সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।






