বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীর শেখ বুলেট খেলার পিছনে ব্যয় করেছেন নিজের সম্পত্তি ও জীবনের অনেকটা সময়

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ দুর্জয় হাসান ।। নাগেশ্বরী

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ (বকুলতলায়) জন্ম গ্রহণ করা শেখ বুলেট। তার জীবনের প্রায় সময় তিনি খেলাধুলার পেছনে ব্যয় করেছেন। বিভিন্ন খেলায় তার দল জয়লাভ করেছেন। গত (০৭-১০-২৫) রোজ মঙ্গলবার নারায়নপুর ইউনিয়নে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে তার দল শেখ বুলেট ফুটবল একাদশ জয়লাভ করে মহাসিনের চর ফুটবল একাদশের বিপক্ষে । তিনি এতটাই খেলা প্রেমী যে, প্রয়োজন হলে তার সম্পত্তি বিক্রি করে হলেও তিনি খেলা চালিয়ে গিয়েছেন, বলে জানিয়েছেন এলাকাবাসী। তার প্রথম ভালোবাসা খেলাধুলা।


সবার পছন্দ ভিন্ন রকম তবে তার পছন্দ বিভিন্ন খেলা যেমন ক্রিকেট, ফুটবল, ভলিবল, ইত্যাদি খেলাধুলা। তার ক্রিকেট দলটির নাম বুলেট চ্যালেঞ্জার, এবং ফুটবল টিমের নাম শেখ বুলেট ফুটবল একাদশ। তিনি
২০২৩ বেরুরাড়িতে অনুষ্ঠিত ফুটবল খেলায় ১ম পুরস্কার গরু জয়লাভ করেন ।

বিজ্ঞাপন


২০২২ সালে বেরুবাড়িতে ক্রিকেট টুর্নামেন্টে ২৩ হাজার টাকা পুরস্কার পায়। ২০২২ সালে কচাকাটায় অনুষ্ঠিত KPL এ রানার্সআপ ফ্রিজ পুরস্কার পান তিনি।


২০২৫ সালে KLP এ তার দল শেখ বুলেট চ্যালেঞ্জার্স ফাইনালে উঠেন । ২০২৫ সালে বাজারহাটে ফুটবল খেলায় জয়লাভ করে একটি ফ্রিজ পুরস্কার পায় তার দল। ২০২২ সালে BPL এ রানার্সআপ হয়ে ফ্রিজ পায় তার ক্রিকেট টিম। ২০২৪ বিপিএলে জয়লাভ করে ৩০ হাজার প্রাইসমানি পায় তার দল। কুমেদপুর মিনি ফুটবলে ২০২৪ এ জয়লাভ করে তার দল। বর্তমানে আমতলায় অনুষ্ঠিত ফুটবল ম্যাচে তার ফুটবল টিম সেমিফাইনালে রয়েছে। শেখ বুলেট ফুটবল একাদশের অধিনায়ক শাহারিয়ার শান্ত এবং সহ অধিনায়ক আল- আমিন।
তিনি এখনো বিভিন্ন জায়গায় খেলা নিয়ে থাকেন এবং তার দলকে বিভিন্ন জায়গায় খেলার জন্য নিয়ে যান। এলাকাবাসী জানান শেখ বুলেট একজন খেলা প্রেমী। খেলাধুলার মাধ্যমে মানুষ মাদক থেকে দূরে থাকতে পারে। এবং তার টিমে নুতুন খেলোয়াড়দের কে তিনি সুযোগ দিচ্ছেন। এলাকাবাসী মনে করেন শেখ বুলেটের এমন মহান উদ্যোগের ফলে এলাকার সন্তানরা একদিন হয়তো জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেতে পাবে বলে তারা আশাবাদী।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, রাজুর বিরুদ্ধে ২০ মাদক মামলার তথ্য

নভেম্বর 4, 2026

নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি পালসার মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. রেজাউল করিম রাজু (৫০)-এর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার কানিপাড়া বদিজমাপুর […]