
রাফি ইসলাম, হামার কুড়িগ্রাম
“ আমি কন্যাশিশু , স্বপ্ন গড়ি , সাহসে লড়ি , দেশের জন্য কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ কুড়িগ্রামে উদযাপিত হলো জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫। দিবসটি আয়োজন করেন জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান উপস্থিত ছিলেন, জনাব সিফাত মেহনাজ জেলা প্রশাসক, কুড়িগ্রাম ও বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিনিধিবৃন্দ ।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি প্রেরনা চিসিম, মমিন হোসাইন ও বেলগাছা যুব সংগঠন, দিশারী যুব ফোরাম, দুর্বার তারুণ্যে যুব ফোরাম সহ স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিনিধি মালতি রানী , ফারহানা ,সহ নারী ও শিশু অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কন্যা শিশুর শিক্ষা, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শিশুবিবাহ প্রতিরোধ, মানসম্মত শিক্ষা ও নেতৃত্ব বিকাশের মধ্য দিয়েই কন্যা শিশুর ক্ষমতায়ন সম্ভব।
উল্লেখ্য, এ অনুষ্ঠানে সহযোগিতা করেন বিভিন্ন সংস্থা যেমন World Vision Bangladesh, FRIENDSHIP, RDS Bangladesh, Good Neighbors Bangladesh এবং SOLIDARITY।
আপনার মতামত লিখুন :