নাগেশ্বরী প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বাসা থেকে বের হওয়ার পর রিদম রেজা সিদ্দিকী ওরফে সামী (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টা ৫০ মিনিটের দিকে নাগেশ্বরী উপজেলা পরিষদ ও বগুড়া দইঘর হোটেলসংলগ্ন বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায় সে। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ সামী নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বয়স ১৩ বছর। গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি এবং গড়ন হালকা-পাতলা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। তাকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।
কোনো সহৃদয় ব্যক্তি কিশোরটির সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
রিমন রেজা
শ্রেষ্ঠ অটো, উপজেলা পরিষদ মার্কেট, নাগেশ্বরী, কুড়িগ্রাম।
মোবাইল: ০১৭১৬-৭৮৭৫৬০
নিখোঁজ কিশোরকে খুঁজে পেতে সংবাদটি বেশি বেশি শেয়ার করে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে পরিবার।






