বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীতে বন্যাকবলিত এলাকায় ফ্রী চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

সিয়াম শাহরিয়ার সৃজন । হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্মের উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে শতাধিক নারী, পুরুষ, শিশু ও বয়স্ক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ঔষধ বিতরণ করেন।

বিজ্ঞাপন

চিকিৎসাসেবা প্রদান করেন পল্লী চিকিৎসক মো. আশরাফ আলী (আরএমপি), শিশু রোগের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ও ডিজিএফপি ফ্যামিলি প্ল্যানিং কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত; ডা. মাইদুল ইসলাম (SACMO), কুড়িগ্রাম সদর; মো. আহসান হাবিব আশিক, সার্টিফিকেট ইন প্যারামেডিকেল, নাগেশ্বরী; এবং ডা. মো. মমিনুল ইসলাম (সাজু), সিএইচডব্লিউ, জেনারেল প্র্যাকটিশনার ও মা-শিশু স্বাস্থ্য বিষয়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।

স্থানীয়রা জানান, বামনডাঙ্গা এলাকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছাতে দীর্ঘ সময় লাগে। জরুরি রোগী পরিবহনেও নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়। এছাড়া এলাকায় সহজলভ্য চিকিৎসাকেন্দ্র ও বাজার না থাকায় সাধারণ মানুষ প্রাথমিক চিকিৎসা থেকেও বঞ্চিত হন।

এমন পরিস্থিতিতে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণের এই উদ্যোগকে এলাকাবাসী সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তাদের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে দুর্গত মানুষের স্বাস্থ্যসেবার সংকট অনেকটাই লাঘব হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্মের সভাপতি মো. আজিজুল হক, মো. হাফিজুর রহমান, মুফতি জামাল উদ্দীন কুড়িগ্রামী, মো. মাইনুল ইসলাম, মো. আফসার আলী, মো. সইবর আলী, খতিবর, জাহাঙ্গীর আলম, জহুরুল মিয়া, আমজাদ আলী, সামসুল হক, জাহাঙ্গীর আলী, জাকির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীরা।

আয়োজকরা জানান, বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 18

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]