বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কুরআন অবমাননার প্রতিবাদে রাজারহাটে বিক্ষোভ সমাবেশ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

রতন রায় ।। রাজারহাট

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অপূর্ব পাল এক শিক্ষার্থীর কুরআন শরিফ ও রাসুল (সাঃ) বিরোধী বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘কুরআন অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’—এই দাবিতে স্থানীয় ওলামায়ে কেরাম, মাদ্রাসা শিক্ষার্থী ও মুসলিম উম্মাহর ব্যাপক অংশগ্রহণে শনিবার বিকালে এ বিক্ষোভের আয়োজন করা হয়।

বিকাল ৪টায় রাজারহাটের প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সোনালী ব্যাংক চত্বরে গিয়ে সমাবেশে রূপ নেয়। রাজমাল্লীরহাট ফাজিল মাদ্রাসার মাওলানা আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা কুরআন ও নবীজির অবমাননাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, “সম্প্রীতির বাংলাদেশে কুরআন অবমাননাকারীর ফাঁসি চাই। যে ব্যক্তি ধর্ম অবমাননা করবে, তার সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হোক।”

এনসিপি’র যুগ্ম আহ্বায়ক ও সমন্বয়কারী মো. রাশেদুল ইসলাম বলেন, “বাংলাদেশে ধর্ম অবমাননাকারী কখনও জীবিত থাকতে পারে না। সে যদি মুসলিম হয়েও হিন্দু ধর্মের অবমাননা করে, তারও শাস্তি মৃত্যুদণ্ড হোক। আবার হিন্দু হয়েও যদি মুসলিম ধর্মের অবমাননা করে, সেও মৃত্যুদণ্ডের যোগ্য। বাংলাদেশ সম্প্রীতির দেশ। এ দেশে সবাই মিলেমিশে বসবাস করবে।”

সমাবেশ সঞ্চালনা করেন মাওলানা আব্দুর মমিনুর রশিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গোলাম রব্বানী, মাওলানা রাসেদুল ইসলাম প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ শেষে সবাই দেশ ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধির জন্য দোয়া ও মুনাজাত করেন। এ সময় রাজারহাটের ওলামায়ে কেরাম ও সর্বস্তরের তৌহিদি জনতা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]

কুড়িগ্রামে দুই দশক ধরে অসহায় মানুষের সেবায় কাজল

নভেম্বর 2, 2026

রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]

রাজারহাটে ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে একমাত্র জিপিএ-৫ পেলেন যমজ দুই বোন

নভেম্বর 1, 2026

রাজারহাট প্রতিনিধি বাবার বেকারত্ব, সংসারের অভাব-অনটন আর নানা সীমাবদ্ধতা পেরিয়ে এইচএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যমজ দুই বোন রহিমা সরদার ও রাবেয়া সরদার। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে দুজনই জিপিএ-৫ পেয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে তাঁরাই একমাত্র জিপিএ-৫ অর্জনকারী। রহিমা ও রাবেয়ার বাড়ি রাজারহাট উপজেলার […]