মাহফুজার রহমান মাহফুজ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছড়ার পানিতে ছুড়ে ফেলে ছয় বছরের শিশু পুত্রকে হত্যার চেষ্টা করেছেন এক পাষণ্ড বাবা (সৎ বাবা)। শনিবার রাত আনুমানিক আটটার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের শহীদ বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, পানিতে ছুড়ে ফেলার সাথে সাথেই শিশুটির চিৎকার শুনে এক ব্যক্তি ছুটে এসে তাকে জীবিত উদ্ধার করেন। এ সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে সেখান থেকে পালিয়ে যান ওই পাষণ্ড। পরে ফুলবাড়ী থানা পুলিশ খবর পেয়ে শিশুটিকে সেখান থেকে থানায় নিয়ে আসে।
অপরদিকে খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ লালমনিরহাট- ফুলবাড়ী থানা এলাকার সীমান্তে অবস্থান নেয়। পরে জনগণের সহযোগিতায় ওই পাষাণ্ডকে আটক করে থানায় নিয়ে যায়।
লালমনিরহাট থানা পুলিশের হাতে আটক ওই পাষণ্ডের নাম মো. মুরাদুজ্জামান মুরাদ (৩৯)।
তিনি লালমনিরহাট সদর উপজেলার সাপটানা মাস্টার পাড়া এলাকার আলী আকবরের ছেলে। পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে অতিষ্ঠ হয়ে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন বলে স্বীকার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুর নবী জানান, শিশু হত্যা চেষ্টায় জড়িত মুরাদকে আটকের বিষয়টি ইতিমধ্যে নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপারসহ ফুলবাড়ী থানায় অবগত করা হয়েছে। তারা আসার পরে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্ট টি পড়া হয়েছে : 303
বিজ্ঞাপন

নভেম্বর 4, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নভেম্বর 4, 2026
ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]

নভেম্বর 3, 2026
বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ব্র্যাক মোড় এলাকায় ফুলবাড়ী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন, ফুলবাড়ী উপজেলার গোরক মণ্ডপ গ্রামের মোছা. নুর বেগম (৬০) এবং দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার করঞ্জি […]