বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কুড়িগ্রাম জেলা শাখার নির্বাহী কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

রফিকুল ইসলাম ।। কুড়িগ্রাম সদর


ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ , কুড়িগ্রাম জেলা শাখার নির্বাহী কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান ২২ অক্টোবর ২০২৫ বুধবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালকের কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালকের কার্যালয় সম্মেলন কক্ষে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখার নির্বাহী কমিটির শপথ গ্রহন অনুষ্ঠানে নির্বাহী কমিটির সম্মানিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা রিটার্নিং অফিসার এস এম রেজাউল করিম। আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখার নবগঠিত তিন বছর মেয়াদী নির্বাহী কমিটির

বিজ্ঞাপন
  • সভাপতি কে এম নাজমুল হুদা,
  • সিনিয়র সহ-সভাপতি মো: শফিকুল ইসলাম,
  • সহ-সভাপতি মো: মাহফুজার রহমান,
  • সাধারণ সম্পাদক মো: মাজেদুল ইসলাম,
  • যুগ্ম সম্পাদক জুয়েল আহমেদ,
  • সাংগঠনিক সম্পাদক মো: আখতারুজ্জামান,
  • সহ সাংগঠনিক সম্পাদক মো: মুসা মিয়া,
  • অর্থ সম্পাদক মো: নুর আলম,
  • দপ্তর সম্পাদক এসএম সাহেদ আকরাম,
  • প্রচার প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক মো: মাসুদ রানা,
  • চাকুরি ও আইন বিষয় সম্পাদক মো: আবুল হাশেম,
  • শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো: সাজেদুল করিম,
  • গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: সোহেল রানা,
  • সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: ওমর ফারুক,
  • মহিলা সম্পাদক (মহিলাদের জন্য সংরক্ষিত) শাহনাজ লাইজু চৌধুরী,
  • সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাখওয়াত হোসেন,
  • নির্বাহী সদস্য পদে মো: আবু তাহের মিয়া প্রমুখ ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখার নির্বাচন-২০২৪ এর সহকারী রিটার্নিং অফিসার মো: আফসার আলী, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি মো: মোকছেদ আলী , সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু সুফিয়ান, কুড়িগ্রামের সকল উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক , উপসহকারী কৃষি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]